Completed Event
Cholo Khaal Bachai (By FootSteps and Go Up Foundation)
Event Overview
?পরিচ্ছন্ন ঢাকা, সুন্দর আগামী! ?
একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয়ে Go Up Foundation-এর উদ্যোগে Footsteps Bangladesh, City Bank PLC এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)-এর যৌথ আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী খাল পরিষ্কার অভিযান।
এই মহতী উদ্যোগের প্রথম দিনেই ইয়ুথ সেইভ এ স্মাইল ফাউন্ডেশনের ৯ জন বীরযোদ্ধা সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে খাল পরিষ্কার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে। ??
আমরা বিশ্বাস করি, পরিচ্ছন্ন পরিবেশ শুধু আমাদের প্রত্যাশা নয়, এটি আমাদের সম্মিলিত দায়িত্ব। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকের ছোট ছোট উদ্যোগই গড়ে তুলতে পারে একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ।
আসুন, পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় হাতে হাত রেখে গড়ে তুলি আগামীর সবুজ ও প্রাণবন্ত ঢাকা। ?️?
পরিবর্তন আসুক কাজে, সচেতনতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে!